কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
বন বেরিয়ে এসে লোকালয়ে ধরা পড়া বিরল প্রজাতির দুটি গন্ধগোকুল রাতেই কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈত্যন্যগঞ্জ গ্রামের নিহার রঞ্জন দাসের বাড়ি থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা দুটি গন্ধগোকুল উদ্ধার করে বনে অবমুক্ত করেন।
মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন দুটি গন্ধগোকুল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাণী দুটি সুস্থ থাকায় রাতেই সেগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয়েছে।