বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আতিকুর রহমান (২০) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় মাদ্রাসা সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খালপাড়ী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও মাগুড়ার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সরদার বলেন, সকাল ৯টার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি ভাটিয়াপাড়ার উদ্দেশে যাওয়ার পথে মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে।