জগন্নাথপুর (সুনামগঞ্জ)সংবাদদাতা
জগন্নাথপুরে পাইপগানসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে পৌর শহরের ভবের বাজারে অভিযান চালিয়ে একটি পাইপগানসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হলে গতকাল শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে : মো. শাহজাদ মিয়া (২৪) ও মো. আকমল হোসেন (৩২)। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯-এর সিপিসি-১ সিলেট ক্যাম্পের অপারেশন কমান্ডার সত্যজিত্ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।