কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
কেরানীগঞ্জের মাদক সংক্রান্ত একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিজাম উদ্দিন নিজামকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে রোহিতপুর ইউনিয়নের শাহপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার পিতার নাম সিরাজুল ইসলাম। নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ আলম জানান, নিজামকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।