নারায়ণগঞ্জ, স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুরাতন ব্রহ্মপুত্রে হিন্দু ধর্মাবলম্বীদের বার্ষিক অষ্টমী স্নানোত্সব বাতিল করা হয়েছে। আগামী ৩১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এ উত্সব হওয়ার কথা ছিল। শুক্রবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন বলন, ‘করোনা ভাইরাসের বিস্তার রোধে সারা দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর পরিপ্রেক্ষিতে লাঙ্গলবন্দে অষ্টমী স্নানোত্সব বাতিল করতে আমরা হিন্দু সম্প্রদায়ের নেতাদের অনুরোধ জানিয়েছি। তারাও এটি মেনে নিয়ে উত্সব বাতিল করেছেন।’