সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
নিষেধাজ্ঞা অমান্য করায় সিঙ্গাইরে দুই স্কুল শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা গতকাল সকালে তার অফিস কক্ষে এ রায় প্রদান করেন। উক্ত শিক্ষার্থীরা হচ্ছে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির তৃষ্ণা ও একই ক্লাসের ফয়সাল। তৃষ্ণা রামকান্তপুর গ্রামের পান্নু মিয়ার মেয়ে এবং ফয়সাল একই গ্রামের তোতা মিয়ার ছেলে। তারা দুই জনই সকালে প্রাইভেট পড়তে যাচ্ছে এমন কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়িতে তুলে নিজ কার্যালয়ে নিয়ে যায় তাদের। পরে তাদের অভিভাবকদের ঢেকে আনা হয় এবং পান্নু মিয়াকে ১০ হাজার এবং তোতা মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করা হয়।