ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির জরুরি সভা
বিশেষ প্রতিনিধি
করোনায় আতঙ্কিত না হয়ে সরকারের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে সমিতির কেন্দ্রীয় এক জরুরি সভায় পরিবহন শ্রমিক ও মালিকদের এ আহ্বান জানানো হয়।
সমিতির সাধারণ সম্পাদক মালিক সমিতির পক্ষ হতে পণ্য পরিবহনে নিযুক্ত মালিক ও শ্রমিকদের সতর্কতা অবলম্বন করে চলাচল করার জন্য আহ্বান জানান। এছাড়া যে সব অঞ্চলে সরকার শাটডাউন দিয়েছে সে সব এলাকায় গাড়ি না চলানোর জন্য আহ্বান জানান তিনি।
সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি এস এম বখতিয়ার, সহসভাপতি খবির উদ্দিন আহম্মেদ, সহসাধারণ সম্পাদক ফারুক হোসেন হেলাল, হাসানুল কবির হাসান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।