আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি করোনা ভাইরাস নিয়ে গুজবে আতঙ্কিত না হয়ে ব্যাধি মোকাবিলায় সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ক?রোনা আমাদের ভয়ংকর এক শত্রু। তবে এমন কোনো শক্তিশালী নয়, যে তাকে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়ে শক্তিশালী। কা?জেই ভয়কে জয় করে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আমা?দের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই আত?ঙ্কের মধ্যেও সকালে ধানমন্ডিতে ভোট দিতে আসেন। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
গতকাল শনিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধক হিসেবে মাস্ক ও হেক্সিসল বিতরণকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের কয়েকটি সামাজিক সংগঠন ও সাংবাদিকদের হাতেও মাস্ক ও হেক্সিসল তুলে দেন। সেতুমন্ত্রী বলেন, মানুষ মানুষের জন্য। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, আমরা বীরের জাতি, ভয়কে আমরা জয় করতে জানি। করোনাকে আমাদের পরাজিত করতে হবে সম্মিলিতভাবে। তিনি বলেন, আতঙ্কিত হলে সমস্যার সমাধান হবে না। গুজবে কান না দিয়ে সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের ডাক্তাররা অনেক সাহসী। ডেঙ্গু প্রতিরোধে তারা আতঙ্কিত না হয়ে মানুষকে সেবা দিয়েছে। আমি বিশ্বাস করি করোনা প্রতিরোধেও আমাদের ডাক্তাররা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আমরা মুজিববর্ষের অনেক কর্মসূচি স্থগিত করেছি। বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য যা যা করণীয় করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।