চৈত্র মাসে সাধারণত মাদার গাছে ফুল ফোটে। ইদানিং গ্রামগঞ্জেও খুব একটা দেখা মেলে না মাদার গাছ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীর এই মাদারগাছটিতে লাল টকটকে ফুল ফোটায় সেখানে নানা জাতের পাখির আনাগোনা বেড়েছে। বিলুপ্তপ্রায় নীলগলা নীলচুটকি পাখিটিকে ক্যামেরাবন্দি করেছেন আমাদের ফটো সাংবাদিক আজাহার উদ্দিন