ছবিতে উঠে এসেছে মাটি ও মানুষের কথা। বাংলার জীবন ও প্রকৃতির গল্প। লালমাটিয়ায় শিল্পাঙ্গন গ্যালারির নতুন ঠিকানায় চলছে প্রদর্শনী। জলছবিতে আঁকা এ প্রদর্শনীর শিরোনাম বাংলাদেশ। জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রদর্শনীটি উত্সর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
প্রদর্শনীতে অংশ নেওয়া চার নবীন শিল্পী হলেন আল আখির সরকার, কামরুজ্জোহা, মাসুদ আহমেদ ও পলাশ দত্ত। তাদের শিল্পিত প্রয়াসে উদ্ভাসিত হয়েছে দেশের নানা প্রান্তের রূপবৈচিত্র্য।
৭৭টি চিত্রকর্মে সজ্জিত প্রদর্শনীটির সূচনা হয় ১২ মার্চ। বারো দিনব্যাপী শিল্পায়োজনটি শেষ হবে আগামীকাল। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত দর্শনার্থীদের জন্য।