করোনা প্রতিরোধে আরো কঠোর ব্যবস্থা জারি করলো ইতালির লোম্বার্দি অঞ্চলের প্রশাসন। শনিবার একটি বিবৃতিতে লোম্বার্দি অঞ্চলের প্রেসিডেন্ট আত্তিলিয়ো ফোন্টানা এই নতুন ব্যবস্থার কথা জানান।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী লোম্বার্দি অঞ্চলে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া পুরোপুরি নিষেধ করা হয়েছে । ভেন্ডিং মেশিন ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া রাস্তাঘাট, রেলপথও বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে শনিবার ইতালি প্রধানমন্ত্রী জোসেপ্পে কোন্তেকে পুরো ইতালিতে কম দরকারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন। ইতালিতে সুপারমার্কেট, ফার্মেসি, পোস্ট অফিস, গণপরিবহণ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক টেলিভিশন বার্তায় ইতালির প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের দেশের উৎপাদন গতি ধীর করে দেবো কিন্তু পুরোপুরি বন্ধ করবো না ।
ইতালিতে গতকাল শনিবার একদিনেই করোনা ভাইরাসে ৮শ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৮শ ২৫ জন। এর মধ্যে লোম্বার্দি অঞ্চলে মারা গেছেন ৩ হাজার ৯৫জন।
ইত্তেফাক/এআর