করোনায় রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মৃত্যুর কাছে হার মানলেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ।

৭৬ বছর বয়সী সাঞ্জ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চলতি সপ্তাহের শুরু থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

সাঞ্জ ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত স্প্যানিশ ফুটবল ক্লাবটিকে নেতৃত্ব দেয়ার সময় দুটি ইউরোপীয় শিরোপা, একটি স্প্যানিশ লিগ এবং একটি স্প্যানিশ সুপার কাপ জেতে রিয়াল।  তার নেতৃত্বেই ১৯৯৮ সালে ৩২ বছরের খরা কাটিয়ে সপ্তম ইউরোপীয় শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। সাবেক সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। 

ইত্তেফাক/এসআই