পদ্মার চর থেকে যুবকের লাশ উদ্ধার

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

পদ্মা নদীর ধারে চর থেকে রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার দেওয়ান পাড়া এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯ ফোন করে জানালে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত রফিকুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের পোলাডাংগা গাইনাপাড়া কোদালকাটি গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।