জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন স্থগিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

করোনা ভাইরাসের কারণে জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের  পরিচালক (জনসংযোগ) মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ চলতি বছরের ১১ জানুয়ারি মৃত্যুবরণ করেন।