চট্টগ্রামে যাত্রা শুরু করেছে উবার ইটস। উদ্বোধনী পর্যায়ে চট্টগ্রামে ২৫০টিরও বেশি রেস্টুরেন্ট পার্টনারের সঙ্গে কাজ করবে উবার ইটস। উবার ইটসের প্রধান মিশা আলী বলেন, ঢাকায় সফল যাত্রার পর আমরা চট্টগ্রামের খাদ্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হওয়ার ব্যাপারে আশাবাদী
০০০০
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুরে আরডি উচ্চ বিদ্যালয়ে বিনা মূল্যে চিকিত্সাসেবা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ
০০০
আয়কর আইনে আয়করনীতি কী হবে সে বিষয়ে সম্প্রতি এক সেমিনারের আয়োজন করে আইসিএবি। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনেম। সেমিনারে এনবিআর সদস্য নাহার ফেরদৌস বেগম ও রঞ্জন কুমার ভৌমিক, আইসিএবি প্রেসিডেন্ট মাহমুদ ফারুক এফসিএ উপস্থিত ছিলেন
০০০
অদম্য গার্ডিয়ান স্লোগানে সম্প্রতি কক্সবাজারে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটিডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ফোন কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কনফারেন্সের উদ্বোধন করেন। গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন