ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)-এর বার্ষিক সভায় আগামী তিন বছরের (২০২০ থেকে ২০২২) জন্য ব্যুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন চেয়ারপারসন, ব্র্যাকের পরিচালক কে এ এম মোর্শেদ ভাইস চেয়ারপারসন এবং আশার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. তৌফিকুল ইসলাম চৌধুরী ট্রেজারার নির্বাচিত হয়েছেন। এফএনবির চেয়ার এস এন কৈরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত বছরের কার্যক্রম ও আর্থিক বিবরণী এবং চলতি বছরের কর্মপরিকল্পনা ও বাজেট আলোচিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি