ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরবে বাজাজ মোটরসাইকেল শোরুমের গ্যারেজে (সার্ভিসিং সেন্টার) অগ্নিকাণ্ডে দগ্ধ তিন জনের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে ও গতকাল রবিবার সকালে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুজনের মৃত্যু হয়। তারা হলেন—সাইলফুল ইসলাম ও রাখাল বিশ্বাস। সাইফুল ও রাখালের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। অগ্নিদগ্ধরা উত্তরা মটরসের ভৈরব বাজাজ মোটরসাইকেল শোরুমের সার্ভিসিং সেন্টারে চাকরি করতেন।
স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধু সরণি সড়কে গত শনিবার বিকালে কাজ করা সময় প্লাগের স্পার্কিং থেকে তেলের ট্যাংক বিস্ফোরণ ঘটে। এতে আগুন ছড়িয়ে তিন জন অগ্নিদগ্ধ হন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. তামজীদুস সিফাত জানান, দগ্ধ তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় ঢাকা পাঠানো হয়।