সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় জন্ডিসের টিকাকে করোনা ভাইরাসের টিকা বলে বিক্রির অভিযোগে দুই প্রতারককে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। গতকাল সকালে দুই প্রতারককে আটকের পর গণধোলাই দিয়ে জুতারমালা পরিয়ে এলাকায় ঘুরানো হয়। তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. আহসানউল্লাহ বলেন, এলাকাবাসী প্রতারণার অভিযোগে দুই জনকে আটক করেছিল। পুলিশ যাওয়ার আগেই তাদের স্থানীয় এক মেম্বারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।