করোনা ভাইরাস প্রতিরোধে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্কের জরুরি তহবিলে ১৫ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ইত্তেফাককে বলেন, আমরা করোনা প্রতিরোধ তহবিলে ১৫ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতিমধ্যে এ বিষয়ে সার্ক সচিবালয়ে কথা হয়েছে। গত দুই দিনে আফগানিস্তান ও নেপাল ১০ লাখ ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এছাড়া, মালদ্বীপ ২ লাখ ডলার ও ভুটান ১ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে এখনো কোনো প্রতিশ্রুতির ঘোষণা আসেনি।
গত ১৫ মার্চ সার্ক দেশগুলোর প্রধানদের ভিডিও কনফারেন্সের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা প্রতিরোধে জরুরি তহবিল গঠনের প্রস্তাব দেন। সে সময় তিনি প্রাথমিকভাবে ১০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন।