ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুরে আলমসাধু উল্টে খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন হাইতি আবদালপুর গ্রামের মিনা (২৫) ও হাসমত আলী (৩৫)।
আরো পড়ুন: খুলনায় বুধবার থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, কালীগঞ্জ হাট থেকে সবজি কিনে আলমসাধু যোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন তারা। এসময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চন্ডিপুরে পৌঁছালে আলমসাধুর সামনের চাকা খুলে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দু জন মারা যান।
আলমসাধু চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম