করোনা ভাইরাসের কারণে বিশ্ব এখন অচল। ধসের মুখে ব্যবসা-বাণিজ্য। এর বাইরে নেই যৌনকর্মীরাও। করোনা ভাইরাস আতঙ্কে এখন তাদের পেশা হুমকির মুখে।
ভাইরাসের সংক্রমণ এড়াতে ইতোমধ্যে ভারতের আলিপুরের যৌনকর্মীরা দুই সপ্তাহ তাদের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভারতের আশপাশের জেলা থেকেও বহু মানুষ আলিপুরে আসেন।
এক স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা যারা যৌনকর্মীদের জন্য কাজ করে তারা জানিয়েছে, এই সময়ে তাদের পক্ষে যৌনকর্মীদের আর্থিক সাহায্য করা হবে।
সংস্থার এক সদস্য ল্যারি বসু জানান, এটা খুবই ভালো সিদ্ধান্ত। আমরা তাদের যথাসাধ্য সাহায্য করব, যাতে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারে।
আলিপুরের স্বাস্থ্য কর্মকর্তারা যৌনকর্মীদের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, এই সময়ে এমন পদক্ষেপ খুব প্রয়োজন ছিল। খবর: এনডিটিভি
ইত্তেফাক/জেডএইচ