তথ্যপ্রযুক্তির এ যুগে এসেও আমাদের মাঝে এমন ধারনা রয়েছে যা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। এ লেখায় স্মার্টফোন সম্পর্কিত এমন ভুল ধারনাগুলো নিয়ে আলোচনা করা হলো—
ইনকগনিটো মোডে ব্রাউজিং নিরাপদ
ইনকগনিটো মোডে ব্রাউজিং করলে আপনার হিস্ট্রি, ব্রাউজিং বিহেভিয়ার, এমনকি ইন্টারনেটে আপনি কি কি করছেন সেটা কেউ দেখতে পারবে না; অনেকেই এখনো এমন ধারনাই পুষে রেখেছেন। আপনি যখন ব্রাউজারের ইনকগনিটো মোড ব্যবহার করে ব্রাউজ করেন আপনার ফোনে কোন কিছু সেভ থাকে না। মানে আপনার ব্রাউজার সেই ব্রাজিং সেশন, হিস্ট্রি, ক্যাশ ফাইল জমা করে রাখে না। ইনকগনিটো উইন্ডো ক্লোজ করে দিলে সবকিছু ভ্যানিস হয়ে যায়। কিন্তু আপনার আইএসপি আপনার সার্চগুলো সম্পর্কে অবগত থাকে, তারা এখনো দেখতে পারে আপনি কোন কোন সাইট ভিজিট করেছেন, হোক সেটা যতোই ইনকগনিটো মোড অন রেখে।
চার্জে দিয়ে ফোন ব্যবহার করা যাবে না
চার্জ করতে করতে ফোন ব্যবহার করলে নাকি ফোন নষ্ট হয়ে যেতে পারে কিংবা আপনার ব্যাটারি মারাত্মকভাবে ড্যামেজ হয়ে যেতে পারে। অথচ আপনি চার্জ করতে করতে ফোন ব্যবহার করুন, গেমিং করুন, কথা বলুন, মিউজিক শুনুন, কোন কিছুতেই সমস্যা তৈরি হবে না।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ ক্লোজ করলে ফোন ফাস্ট হবে
অনেকেই মনে করেন ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো ক্লোজ করলেই ফোনের পারফর্মেন্স বুস্ট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ ওপেন থাকা আর ঐ অ্যাপটি রান থাকা এর মধ্যে পার্থক্য রয়েছে। কোন অ্যাপের প্রসেস ব্যাকগ্রাউন্ডে রান থাকার মানে এটা নয় ঐ অ্যাপই রান রয়েছে। ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রান থেকে খুব একটা প্রসেস গ্রহণ করে না, কিছু অ্যাপের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হতে পারে, কিন্তু অ্যাপের প্রসেসগুলো বিশেষ করে অ্যাপকে দ্রুত রান করতে সাহায্য করে এবং অ্যাপটি ক্লোজ হয়ে যাওয়ার পরেও নোটিফিকেশনগুলো পেতে আপনাকে সাহায্য করে।
স্ক্রিনের আলো কম হলে চোখের জন্য ভালো
আপনি স্ক্রিনের ব্রাইটনেস একেবারে ঠেকিয়ে রাখুন আর কমিয়ে মিটমিটে করে দিন, কোন কিছুতেই আপনার চোখের ক্ষতি হবে হবে না। আপনি ফোনের আলো যদি একেবারে উজ্জ্বল করে রাখেন বা মিটমিটে করে দেন সেক্ষেত্রে চোখের উপরে চাপ পরে ফলে মাথা ব্যাথা শুরু হতে পারে কিন্তু চোখ ড্যমেজ হওয়ার কোন সম্ভবনা নেই।
সারারাত চার্জে রাখলে ফোনের ক্ষতি হয়
স্মার্টফোন গুলোকে এমনি কিন্তু আর স্মার্টফোন বলা হয়না, আপনার ফোন ভালো করেই জানে কখন ১০০% চার্জ হয়েছে আর চার্জ হওয়া বন্ধ করতে হবে। ফোনের মধ্যে স্মার্ট সার্কিট আগে থেকেই লাগানো থাকে যেটা ১০০% চার্জ সম্পূর্ণ করার পরে ব্যাটারিকে ওভার চার্জিং থেকে রক্ষা করে।