ক্রেডিট কার্ডে মোবাইল কিনলে ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা

সমপ্রতি লংকাবাংলা ফাইন্যান্স লি.-এর হেড অব রিটেইল বিজনেস, খোরশেদ আলম এবং স্মার্ট টেকনোলজি (বিডি) লি.-এর ম্যানেজিং ডিরেক্টর, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির অনুযায়ী, লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ হুয়াওয়ে মোবাইল ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স-এর হেড অব কার্ডস, মো. মিনহাজ উদ্দিন, হেড অব কার্ডস সেলস এবং মার্চেন্ট রিলেসনশিপ, খাজা ওয়াছিউল্লাহ এবং স্মার্ট টেকনোলজি-এর সহকারী জেনারেল ম্যানেজার, ফরহাদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।