করোনা ভাইরাস আঘাত হেনেছে বাংলাদেশেও। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা দুনিয়াতেই এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লোকজনকে ঘরে থাকতে বলা হচ্ছে। একইভাবে অন্তর্গত তাগিদ থেকে দেশের মানুষকে বাড়ি হতে বের না হওয়ার অনুরোধ করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়... নিরাপদ থাকুন, ঘরে ভেতর থাকুন!’ সঙ্গে একটা ইলাস্ট্রেশনও দিয়েছেন এই পঙিত্তটি লিখে।