করোনা ভাইরাস সতর্কতা অবলম্বনে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের প্লাটফরম এলাকার খাবার হোটেল, চা-স্টলসহ সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে প্রশাসন। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের নির্দেশ মোতাবেক গফরগাঁও রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ সকালে মাইকিং করে এ নির্দেশনা জারি করে এবং রেলওয়ে প্লাটফরম এলাকার প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে বিষয়টি অবহিত করে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাষ্টার মো. আব্দুল্লাহ হারুন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গফরগাঁও রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি কার্যকর করার জন্য নির্দেশ মোতাবেক বলা হয়েছে। স্টেশন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্তকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।
এ ব্যাপারে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ মিয়া জানান, এখনো কিছু কিছু দোকান খোলা আছে। তাদেরকে বোঝানো হচ্ছে দোকান বন্ধ রাখার জন্য।