রাজশাহীর গোদাগাড়ীতে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে নবিজান বেগমের মৃত্যু হয়। এতে করে এলাকায় করোনা ভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে। তবে চিকিত্সকেরা বলছে হূদেরাগে আক্রান্ত হয়ে ঐ নারীর মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তালেব বলেন, আগের চিকিত্সাপত্র, পরীক্ষার রিপোর্ট ও পরিবারের তথ্য অনুযায়ী নবিজান বেগম হূদেরাগে আক্রান্ত ছিল। আর এই কারণেই নবিজান বেগমের মৃত্যু হয়।