দেশের গুণী অভিনেত্রী অরুনা বিশ্বাস দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে প্রবাস জীবনে থাকলেও নিজের অভিনয় আর দেশের টানে পরিবারকে ফেলে এদেশে কাজ করছেন নিয়মিতই। বর্তমান পরিস্থিতি নিয়ে অরুনা বিশ্বাস বলেন, ‘দেশের এই সংকটকালে একাধিক সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কারণেই থেকে গেছি। আমার একমাত্র ছেলেসহ পরিবারের সবাই থাকে কানাডায়। হঠাত্ করেই এভাবে আটকে পড়ে যাবো সেটা তো ভাবিনি। তবুও আমি বিশ্বাস করি সমস্ত সংকট পেরিয়ে ভালো আবারও স্বাভাবিক দিন পাবো।’
সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে ছেলেসহ সেই ছবি পোস্ট করে অরূণা বিশ্বাস লিখেন, ‘আমার বাচ্চা,আমার বাবাটা অনেক মিস করছি,ভালো থাকিস তোরা, টেনশন হয় অনেক। কোরনার থেকে কবে মুক্তি পাবো আমরা জানি না।’ কিভাবে দিন কাটছে জানতে চাইলে অরূনা বিশ্বাস বলেন, ‘এমনিতেই সেফটির জন্য ঘরে বসেই থাকছি। গতকাল নিজের কিছু চেকাপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমাদের প্রত্যেকে নিজের পরিবারকে ভালোবাসলেও অন্তত ঘরে থাকা উচিত। গোটা পৃথিবীই আজ ভালো নেই। প্রতিদিন ফোনে ছেলে শুদ্ধর সঙ্গে কথা হয়। কানাডাতেও একই অবস্থা। তবু রাষ্ট্রীয়ভাবে সচেতনতা প্রয়োজন এখনই। আশা করি সবই ঠিক হয়ে যাবে। এই আশায় বুক বেঁধে আছি।’