ধামরাইয়ে কুশুরা এলাকায় মাকে ধর্ষণে ব্যর্থ হয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা এবং ওয়ার্ড মেম্বারকে বিষয়টি বলায়, বাড়ি-ঘর অবরুদ্ধ করে জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। রবিবার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের কুশুরা গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ধর্ষণকারী একই গ্রামের মৃত ময়জুদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৫) রুফু। কাওয়ালী পাড়া পুলিশ পরিদর্শন কেন্দ্রের ইনচার্জ এসআই রাসেল মোল্লা জানান, এ ঘটনায় ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এছাড়া পৌর শহরের ছয়বাড়িয়া এলাকায় দশ বছর বয়সি ঘুমন্ত মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে সত্-পিতার বিরুদ্ধে। শনিবার ভোরে মেয়েকে ঘরে রেখে মা কর্মস্থলে গেলে এ ঘটনা ঘটে বলে জানা যায়। অভিযুক্ত সত্-পিতা মোজাহার হোসেন স্থানীয় একটি সিরামিক কারখানার শ্রমিক। তার বাড়ি নীলফামারী জেলায়। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।