বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণকে করোনা থেকে রক্ষায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করেছে।
বিশাল এই বাহিনীর কমান্ড চ্যানেলকে করোনা ভাইরাস-সংক্রান্ত নির্দেশনা মোতাবেক জনসচেতনতামূলক লিফলেট প্রস্তুত করার নির্দেশ প্রদান করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে প্রত্যেক ইউনিয়ন/ ওয়ার্ড দলনেতা/ দলনেত্রী ও সদস্য-সদস্যা কমপক্ষে ১০০টি প্রস্তুতকৃত লিফলেট সারাদেশের রেল স্টেশন, বাসস্ট্যান্ড, হাটবাজারসহ জনসমাগমস্থলে স্থানীয়ভাবে বিতরণ করেছে এবং তা চলমান আছে। বাহিনীর প্রস্তুতকৃত লিফলেটে করোনা ভাইরাস কীভাবে ছড়ায়, ভাইরাসের লক্ষণ, রোগের প্রতিকার ও প্রতিরোধে করণীয় এবং হাত কখন কখন ধুতে হবে, কীভাবে ধুতে হবে—এসব বিষয় তুলে ধরা হয়েছে। জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য ফুল হাতা শার্ট পরার পরামর্শ দিচ্ছেন আনসার সদস্যরা। —প্রেস বিজ্ঞপ্তি