গোবিন্দগঞ্জে যুবকের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পলাশ দাস নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হত্যার পর কে বা কারা তার তাকে ফেলে রেখে গেছে। 

 

পলাশ দাস উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা শেরপুর গ্রামের সুনীল দাসের পুত্র। থানায় এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

নিহতের বড় ভাই পরিমল দাস জানান, পলাশ দাস গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে স্থানীয়দের মুখে খবর পেয়ে পার্শ্ববর্তী গুলার মাঠ এলাকায় গিয়ে তার লাশ সনাক্ত করা হয়।

 

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম