জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর উদ্যোগে পিরোজপুরের ইন্দুরকানীতে করোনা ভাইরাস প্রতিরোধক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪মার্চ) সকালে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানদের হাতে এসকল প্রতিরোধক তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দলের পক্ষে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টির (জেপি) সদস্য সচিব শাহিন হাওলাদার প্রথমে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের হাতে তুলে দেন এ সরঞ্জাম। পরে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, ইন্দুরকানী প্রেসক্লাব, ইন্দুরকানী বাজার বনিক সমিতির মাঝেও বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন স্থানে বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পত্তাশী ইউনিয়ন জেপির আহ্বায়ক কবির হোসেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মজনু হোসেন রনি, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার ও উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জসিম মীর প্রমুখ।
আরো পড়ুন: ভারতীয় ইমিগ্রেশনের বাধায় কাশ্মীরের ১৫০ ছাত্র আটকে আছে বেনাপোলে
এসময় সবাইকে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতার সাথে চলতে আহ্বান করা হয়। সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হয়।
ইত্তেফাক/এএএম