‘জননী জন্মভূমি’

 

দীপ্ত টিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’। ‘জননী জন্মভূমি‘ ধারাবাহিকে কণ্ঠাভিনয় করেছেন দীপক সুমন (জেভদেত), রুবাইয়া মতিন গীতি (আজিযে), সাঈদ সুমন (তেভফিক), অশোক কুমার বসাক (এশরেফ পাশা), নাহিদ আখতার ইমু (হিলাল), মশিউর রহমান দিপু (লিয়ন), তানিয়া পাটোয়ারী (ইলদিয), খায়রুল আলম হিমু (আলী কেমাল), রাজু আহমেদ (ভাসিলি), জয়িতা মহলানবীশ (হাসিবে), মেরিনা মিতু (ভেরোনিকা)সহ অনেকে। দেশি-বিদেশি ষড়যন্ত্রে সাধারণ তুর্কি জনগণ দু-ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মুস্তফা কামাল পাশার নেতৃত্বে বিদেশি শক্তিকে উত্খাতের সঙ্গে সঙ্গে রাজতন্ত্রেরও বিলোপ চায়। অন্যদল রাজতন্ত্রের ওপরই আস্থা রাখতে চায়। কৌশলে তেভফিক দু-পক্ষের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেয়। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী?