করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক সভাপতি লরেঞ্জো স্যানজ মারা যাওয়ার দিন দুয়েক যেতে না যেতেই আরেকটা দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। এবার ক্লাবটির আরেক সাবেক সভাপতি ফার্নান্দো মার্টিনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে। তিনি মাদ্রিদের পুয়ের্তা দ্য হিয়েরো হাসপাতালে রয়েছেন তিনি। ৭২ বছর বয়সি মার্তিন ২০০৬ সালে বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনোা পেরেজের সে সময়কার মেয়াদ শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি দুই মাস দায়িত্ব ছিলেন। তার সময় স্প্যানিশ জায়ান্টরা অপরাজিত ছিল। পরে নির্বাচনের মাধ্যমে সভাপতির দায়িত্ব পান র্যামোন কালদেরন। ইতালির পর এখন করোনার প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে স্পেনে। এরই মধ্যে দেশটিকে লক ডাউন করে রাখা হয়েছে।