সারাদেশের ক্রীড়াঙ্গন স্থবির থাকলেও টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম ছিল আর্চারদের পদচারণায় মুখর। তবে আর্চারির ক্যাম্পও গতকাল মঙ্গলবার বন্ধ করে দেয়া হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা ক্যাম্পে নিশ্ছিদ্র নিরাপত্তায়ই ছিলেন আর্চাররা। তবে গতকাল পুরো দেশ লকডাউন করে দেয়ার কারণে আর্চারদের ক্যাম্পও আপাতত স্থগিত করে দেয়া হয়।
এ ব্যাপারে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দীন আহমেদ ইত্তেফাককে বলেন, ‘জননিরাপত্তার স্বার্থেই মূলত স্থগিত করা হয়েছে ক্যাম্প। আমরা আমাদের তত্ত্বাবধানে খেলোয়াড়দের বাড়ি পৌঁছে দিয়েছি। এরপর খেলোয়াড়দের দায়িত্ব নিজেদের।’ আবার কবে অনুশীলনে ফিরবেন আর্চাররা এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে আগামী ৪ এপ্রিল। এদিকে গতকাল টোকিও অলিম্পিক গেমস স্থগিত হয়ে গেছে। তবে রাজিবউদ্দীন এ সিদ্ধান্তটির আগে জানান, অলিম্পিকের স্থগিতাদেশের সঙ্গে ক্যামপ বন্ধ হওয়ার কোনো সমপর্ক নেই। তবে অলিমিপক পেছানোর শঙ্কা নিয়ে রোমান সানার কণ্ঠে কিছুটা হতাশাই ঝরে পড়ে, ‘একটা ভাইরাসের কারণে সব খেলা বন্ধ হয়ে যাচ্ছে ব্যাপারটা সবার জন্যই হতাশাজনক।’