সুনামগঞ্জে ৪৫০ পিস পিপিই প্রদান

করোনা ভাইরাসের সঠিক চিকিত্সার লক্ষ্যে সুনামগঞ্জের হাসপাতালগুলোর ডাক্তার ও নার্সদের ৪৫০ পিস পিপিই দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.হাবিবুর রহমান খান জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মো. সজীব কবির ভূঁইয়ার কাছে এসব পিপিই হস্তান্তর করেন।

জেলা মত্স্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান খান বলেছেন, হাসপাতালের ডাক্তার ও সেবিকাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ডাক্তার ও স্বেচ্ছাসেবীদের মাঝে এসব পিপিই দেওয়া হয়েছে।