করোনা ভাইরাস থেকে চিকিত্সকদের সুরক্ষায় বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিত্সকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবদুল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসানের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা. তেং মং এর কাছে ১২ সেট ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) তুলে দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা. তেং মং বলেন, পিপিই পাওয়ায় করোনায় আক্রান্ত রোগীকে সেবা দিতে আরো সহজ হবে।