হোমনায় ডিম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

বেশি দামে ডিম বিক্রির অপরাধে পাইকারি বিক্রেতা মো. আলম মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে হোমনা বাজারের পুরাতন লঞ্চঘাটের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়া এ জরিমানা করেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে নিত্য পণ্যের সরবরাহ নেই বলে গুজব ছড়িয়ে ব্যবসায়ীরা বেশি দামে নিত্য পণ্য বিক্রি করছে এমন অভিযোগে হোমনা বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করি। এ সময় তাকে এ অর্থ দণ্ড দেওয়া হয়।