‘জনসাধারণের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই’ এই স্ল্লোগান নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ, খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় বেসরকারি সংস্থা ডরেপর পানিই জীবন প্রকল্পের উদ্যোগে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্প।
গত ২২ মার্চ থেকে এই কার্যক্রম চলমান রয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা করোনা ভাইরাস প্রতিরোধে তিনটি উপজেলার বিভিন্ন গ্রামে, দোকানপাট, অফিস আদালতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। উপজেলার বিভিন্ন স্থানে ১০ হাজার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ প্রসঙ্গে ডরেপর পানিই জীবন প্রকল্পের সমন্বয়কারী আমীর খসরু জানান, হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও করোনার লক্ষণ, তথ্যের জন্য আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য প্রচারণা চালানো হয়। — প্রেস বিজ্ঞপ্তি