কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিএনপি-জামায়াতের ৯ নেতাকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ও বৃহস্পাতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলী (৫৬), পান্ডুল ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ইদ্রিস আলী (৪৩), ওই ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আশরাফুল হুদা বাবু (২৪), গুনাইগাছ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম রাজু (২৮), দূর্গাপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি আবু বক্কর সিদ্দিক(৪৩), পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন (২৮), হাতিয়া ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য রফিকুল ইসলাম (৪০), দলদলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন (৫২) ও পৌরসভার ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকও বাকরেরহাট ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী শিক্ষক ইউসুফ আলী(৪০)।
আরও পড়ুনঃ সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৭৯
থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, 'আটককৃতদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।'
ইত্তেফাক/নূহু