দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশের (এইচএসবিসি) নতুন সিইও নিয়োগ পেয়েছেন মো. মাহবুবউর রহমান। আগামী ৫ এপ্রিল ২০২০ থেকে এই নিয়োগ কার্যকর হবে। এই নতুন পদে মাহবুব এইচএসবিসির ব্যবসায় প্রসারের পরবর্তী ধাপের নেতৃত্ব দেবেন, যা এইচএসবিসিকে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে, বিশেষ করে ট্রেড ফিন্যান্সে তার অবস্থানকে আরো সুদৃঢ় করবে।
মো. মাহবুবউর রহমান ২০০২ সালে এইচএসবিসি ক্যারিয়ার শুরু করেন। সিইও হিসেবে নিয়োগের আগে তিনি এইচএসবিসি বাংলাদেশের ডেপুটি সিইও ও কান্ট্রি হেড অফ হোলসেল ব্যাংকিংয়ের দায়িত্বে ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি