ক্যাপশন নিউজ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খিলগাঁও শাখার অধীনে নবীনবাগ উপশাখা সম্প্রতি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা উদ্বোধন করেন। ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

 

০০০

 

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ (বিআইসি) সম্প্রতি প্রথমবারের মতো বিএসআরএম ও এলিট পেইন্টের পৃষ্ঠপোষকতায় “চট্টগ্রাম ইনোভেশন ডায়লগ ২০২০”-এর আয়োজন করেছে। অনুষ্ঠানে কঙ্গো প্রজাতন্ত্রের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ও টপ অব মাইন্ডের সিইও অনারারি জিয়াউদ্দিন আদিল, রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন

 

০০০

 

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অফশোর ব্যাংকিং ইউনিটের জন্য তহবিল সংগ্রহে এসআইবিএল ও দুবাইভিত্তিক আলপেন ক্যাপিটালের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি সম্পাদিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল-আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক

 

০০০

 

করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরিপ্রেক্ষিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানীর বনানীতে অবস্থিত কড়াইল ও গোডাউন বস্তিতে বসবাসরত ১০ হাজার দরিদ্র পরিবারের মধ্যে সাবান বিতরণের জন্য ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং জনসংযোগ ও ফাউন্ডেশন বিভাগের প্রধান সামছুদ্দোহা সিমু ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমানের (মফিজ) কাছে সাবান হস্তান্তর করেন