করোনা সংক্রমণ ঠেকাতে হাত ধোয়ার ক্যাম্পেইন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় দোকানদারদের সচেতন করতে এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে একটি হাইজিন ক্যাম্পেইন পরিচালনা করছে অ্যান্টিসেপটিক সাবানের ব্র্যান্ড ডেটল।

ক্যাম্পেইনের অংশ হিসেবে ডেটল প্রতিনিধিদের মাধ্যমে দেশে বিভিন্ন এলাকার দোকানদারদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করছে এবং হাত ধোয়ার বিষয়ে উত্সাহিত করে চলেছে। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করার পাশাপাশি করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবিলায় বিনা মূল্যে ডেটল সাবান সরবরাহ করছে। এ পর্যন্ত লক্ষাধিক দোকানদারকে এই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেককে ডেটল দিয়ে হাত পরিষ্কার করানো হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি