প্রাণঘাতী করোনা ভাইরাসের মতো হান্টা নামের আরো একটি ভাইরাসের উত্পত্তি হয়েছে। এই ভাইরাসে চীনে একজন মারা গেছেন। সোমবার চীনের ইউনান প্রদেশে হান্টা ভাইরাসে ঐ ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় মিডিয়া গ্লোবাল টাইমস। এর প্রতিবেদনে বলা হয়, শেনডং প্রদেশ থেকে ইউনানে যাওয়ার পথে একটি বাসে মৃত্যু হয় ঐ ব্যক্তির। হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এজন্য ঐ বাসের বাকি ৩২ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুযায়ী, করোনাভাইরাসের পরিবারের অন্তর্ভূক্ত হান্টা ভাইরাস। ইঁদুর ও কাঠবিড়ালিদের শরীরে থাকে এটি। আক্রান্ত ব্যক্তির জ্বর, বমি, পেটে ব্যাথা, শুকনো কাশি ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়।