করোনার বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের স্যালুট : সাকিব 

সকল দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত তাদেরকে স্যালুট জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট তারকা সাকিব আল হাসান। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট সবাইকে ধন্যবাদ জানান। 

ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তাদের যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন। 

আমরা তাদের সাহায্য করতে যা পারি তা হলো- বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সময়ে তাদের সহায়তা করা। তবেই আমরা একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।

আরো পড়ুন : আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। আর আক্রান্তের সংখ্যা আরো ছয়জন বেড়েছে। এতে মোট আক্রান্ত হয়েছেন ৩৯ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে একজন ওমরাহ ফেরত। বাকি চারজন আক্রান্তদের থেকে সংক্রমিত হয়েছেন।


ইত্তেফাক/ইউবি