সরকারি কোনো সুযোগ-সুবিধা ব্যবহার না করেই ব্যক্তিগত বাসভবন সুধা সদন থেকে সারাদেশের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধারাবাহিক নির্বাচনী প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ভিডিও কনফারেন্সে কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, পাবনা ও পঞ্চগড়ের সঙ্গে কথা বলেন তিনি।
কুমিল্লা জেলার ১১টি আসনের আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।’
বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিএনপির সন্ত্রাস, জঙ্গিবাদ দেশবাসী কখনো পছন্দ করেনি, ভবিষ্যতেও করবে না।’
আরও পড়ুনঃ শনিবার মধ্যরাত থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা
৩০ ডিসেম্বর শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং সেখানে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করবে বলেও আশাবাদ প্রধানমন্ত্রীর।
ইত্তেফাক/কেকে