যৌনতার বিনিময়ে বাড়িভাড়ার প্রবণতা বাড়ছে ব্রিটেনে

আশ্রয়হীন নিরুপায় নারীরা বাড়িভাড়া পাচ্ছেন বিনামূল্যে, তবে শর্ত হলো, বাড়িওয়ালার সঙ্গে মিলন করতে হবে দিনে এক বা দুবার। শুধু তাই নয়, বিভিন্ন বাড়তি সুবিধার জন্যও আবার একই শর্ত৷ এভাবে বাড়ি ভাড়া দেয়া বা নেয়ার প্রবণতা বাড়ছে যুক্তরাজ্যে। এমনকি বাধ্য হয়ে অনেক স্বামী নিজ স্ত্রীকে রাজি করিয়েও নিচ্ছেন এমন বাড়িভাড়া। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের।

‘রেন্ট ফর সেক্স’ নামে পরিচিত এই ধরনের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলছে ব্রিটেনে। গোটা ইংল্যান্ড জুড়েই খোঁজ মিলছে এমন ভাবে বাড়ির ভাড়ার কথা৷ মাথার উপর ছাদের জন্য অনেকেই বাড়িওয়ালাদের শর্ত মানছেন৷

ব্রিটেনজুড়ে এই প্রবণতা দিন দিন বাড়ছে। সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা গেছে, বিগত এক বছরের বাড়িভাড়া নিতে গিয়েছেন এমন নারীদের মধ্যে শতকরা ৩ শতাংশকে এ ধরনের প্রস্তাব দেয়া হয়েছে। সংখ্যায় তারা এক লাখ ৩৯ হাজার ৩১৪ জন।  

বর্তমানে ব্রিটেনে আশ্রয়হীন মানুষের সংখ্যা ৩ লাখ ২০ হাজার। দিন বাড়ছে আশ্রয়হীনের সংখ্যা, একই সঙ্গে বাড়ছে ‘রেন্ট ফর সেক্সে’র ফাঁদে পড়া নারীর সংখ্যাও।

আরও পড়ুনঃ রেজা কিবরিয়ার বাড়িতে অভিযান, গ্রামবাসীর অবস্থানে ফিরে গেল পুলিশ

এমন আশ্চর্য প্রথার কথা প্রথম প্রকাশ্যে আসে একটি অন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে।পরিচয় গোপন করে ওই সংস্থার পক্ষ এক মহিলা সাংবাদিক যোগাযোগ করেন একাধিক বাড়িওয়ালার সঙ্গে ৷ তাকেও দেওয়া হয় এই যৌনতার বিনিময়ে বাড়ি ভাড়া নেয়ার অফার।

বিশেষ করে নতুন আসা প্রবাসীরা আশ্রয়হীন থাকেন অথবা খুব কম ভাড়ায় ঘর খোঁজেন৷ সেই সুযোগ কাজে লাগাচ্ছেন বাড়ির মালিকরা ৷ অনেকে আবার শুধুমাত্র সঙ্গ পাওয়ার আশায় এমন ভাবে বাড়ি ভাড়া দিচ্ছেন।

তবে এই বিষয়টি পুরোপুরি বেআইনি৷ রেন্ট ফর সেক্স যত দ্রুত বন্ধ করা যায়, তার জন্যই লড়ছে ব্রিটেনের ভাড়াটে ইউনিয়ন। সংস্থাটির নেত্রী এলেন মোরন বলেন, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এমন করা হচ্ছে। এটি অবশ্যই বন্ধ করতে হবে।

ইত্তেফাক/টিএস