মস্কোতে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হবার শঙ্কা

রাশিয়ার রাজধানী মস্কোতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও অনেক অনেক বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ আশঙ্কার কথা জানান।

তবে এর আগে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে’ বলে দাবি করেছিলেন পুতিন।

সোবিয়ানিন বলেছেন, মস্কোতে সত্যিকারের আক্রান্তের সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও সাম্প্রতিক দিনগুলোতে এ সংখ্যা বাড়ছে। ভাইরাস শনাক্তে পরীক্ষা কম হয়েছে; বিদেশ ফেরত মস্কোর অনেক বাসিন্দা ঘরে অথবা গ্রামাঞ্চলের হলিডে কটেজগুলোতে স্বেচ্ছায় আইসোলেশনে আছেন। বাস্তবে, অসুস্থ মানুষের সংখ্যা অনেক বেশি।

আরও পড়ুন: পাকিস্তানে করোনায় আক্রান্ত ৯৯৮ জন

জানা যায়, রাশিয়ায় এখন পর্যন্ত কভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক জনের।

খবরে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মঙ্গলবার রাশিয়ার সরকার দেশটির সব নাইটক্লাব, সিনেমা হল ও শিশু বিনোদন কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে।

ইত্তেফাক/আরাআই