পাঠান ভাইদের মাস্ক বিতরণ

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে ক্রীড়াবিদরা নিজেদের অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছেন। সাহায্যের হাত এবার বাড়ালেন দুই ভারতীয় ক্রিকেটার— ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। এই দুই ভাই মিলে সাধারণ মানুষের মাঝে চার হাজার মাস্ক বিতরণ করেছেন। তাদের বাবা মাহমুদ খান পাঠানের নামে একটি চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন দুই ভাই। এই ট্রাস্টের পক্ষ থেকেই মাস্ক বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ইরফান পাঠান নিজেই। তিনি বলেছেন, ‘সমাজের মানুষের জন্য এই সামান্যটুকু কাজ করতে পেরে খুবই আনন্দিত লাগছে। আপনারাও সামর্থ্য অনুসারে জনস্বার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’