গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় আগুনে পুড়ে গেছে বিধবা মমেনার সবকিছু। মঙ্গলবার রাতে উপজেলার গজঘন্টা ইউনিয়নের কিসামত হাবু (কচুটারী) গ্রামে মমেনার বসতঘরে আগুন লাগে। মমেনা বেগম বলেন, বাক্সে ৬ হাজার টাকা ছিল, পুড়ে গেছে। ছাগল একটি ছিল তাও মারা গেছে। আধঘণ্টার অগ্নিকাণ্ডে তার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট আগুনের সূত্রপাত বলে জানান তিনি।