পিপিই পেলেন নেত্রকোনার চিকিত্সক-নার্সরা

নেত্রকোনা প্রতিনিধি

স্বাস্থ্য সুরক্ষার জন্য নেত্রকোনায় পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) পেয়েছেন ৪২১ জন চিকিত্সক ও ১০০ জন সেবিকা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সা দিতে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের পিপিই দেওয়া হয়েছে। 

নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রতিরোধে চিকিত্সাসেবায় জড়িত ডাক্তার ও নার্সদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মঙ্গলবার সকালে ১০০ পিস গ্রাউন, ১০০ পিস বিশেষ চশমা, ১০০ পিস সার্জিক্যাল মাস্ক ও ৩০০ পিস  ছোটো, মধ্যম ও বড়ো সাইজের গ্লাভস এসেছে। এগুলো নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও বাকি ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।